পাঠকী-তে আমরা বিশ্বাস করি প্রতিটি পাঠকের মেধার সঠিক মূল্যায়ন হওয়া উচিত। নিচের ৫টি ধাপ অনুসরণ করে আপনিও হয়ে উঠতে পারেন আমাদের পরবর্তী স্কলারশিপ বিজয়ী।
আপনার ফোন নাম্বার দিয়ে মাত্র ৩০ সেকেন্ডে পাঠকী-তে একাউন্ট খুলুন।
আমাদের চলমান বা আসন্ন তালিকা থেকে আপনার পছন্দের বই বা বিষয় বেছে নিন।
বইটি সংগ্রহ করুন এবং মনোযোগ দিয়ে পড়ুন। আমাদের কুইজ শুধুমাত্র বইয়ের তথ্যের উপর ভিত্তি করে হয়।
নির্দিষ্ট সময়ে অ্যাপ বা ওয়েবসাইট থেকে লাইভ কুইজে অংশ নিন। স্বচ্ছতার জন্য সময় সীমিত থাকে।
সবচেয়ে কম সময়ে সঠিক উত্তরদাতারা স্বয়ংক্রিয়ভাবে লিডারবোর্ডে স্থান পাবেন এবং তাৎক্ষণিক বৃত্তি জিতে নেবেন।
শুধু দ্রুত উত্তর দেওয়াই নয়, সঠিক উত্তর দেওয়াটাও জরুরি। আমাদের কুইজ সিস্টেমে ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং থাকতে পারে। তাই বইটি খুঁটিয়ে পড়ুন।
আপনার মনে থাকা কিছু সাধারণ প্রশ্নের উত্তর
হ্যাঁ, প্রতিটি প্রতিযোগিতার জন্য একটি নামমাত্র এন্ট্রি ফি (১০-৫০ টাকা) থাকে যা মূলত স্কলারশিপ ফান্ড তৈরি করতে ব্যবহৃত হয়।
ফলাফল প্রকাশের সাথে সাথে আপনার পাঠকী ওয়ালেটে টাকা জমা হবে। আপনি যেকোনো সময় বিকাশ বা নগদের মাধ্যমে উইথড্র করতে পারবেন।
আমাদের অভিজ্ঞ শিক্ষক প্যানেল প্রতিটি বইয়ের উপর ভিত্তি করে প্রশ্নপত্র তৈরি করেন। এখানে ভাগ্যের কোনো স্থান নেই, পুরোটাই মেধা।