কমিউনিটি নির্দেশিকা
পাঠোকি একটি পরিবার। এখানে আমরা সবাই শিখছি, প্রতিযোগিতা করছি, একে অপরকে সম্মান করছি। নিচের কয়েকটি সহজ নির্দেশনা অনুসরণ করলে এই জায়গাটা সবার জন্য নিরাপদ থাকবে।
সর্বশেষ আপডেট: ২০ এপ্রি, ২০২৬
1.শ্রদ্ধা ও সম্মান
অন্যদের সাথে যেভাবে ব্যবহার পেতে চান, সেভাবেই ব্যবহার করুন। ধর্ম, বর্ণ, লিঙ্গ, রাজনৈতিক মতাদর্শ বা ব্যক্তিগত বিষয় নিয়ে কটূক্তি — একদমই নয়।
2.সততা
পরীক্ষায় নিজে উত্তর দিন। কেউ সাহায্য চাইলে বিনয়ের সাথে পরামর্শ দিন, কিন্তু উত্তর বলবেন না। নিজের চেষ্টাই পাঠোকির সবচেয়ে বড় সম্পদ।
3.স্প্যাম বা প্রচার নয়
পাঠোকির ভেতরে বা সোশ্যাল মিডিয়ার কমিউনিটি গ্রুপে অপ্রাসঙ্গিক ব্যবসায়িক প্রচার, লিংক, বা স্ক্যাম পোস্ট করবেন না।
4.সমস্যা রিপোর্ট করুন
কেউ আপনাকে বিরক্ত করলে বা অসদুপায়ের কথা জানলে সরাসরি [email protected]এ জানান অথবা WhatsApp-এ মেসেজ করুন। আমরা সব রিপোর্ট গুরুত্বসহকারে নিই — গোপনে তদন্ত করি।
5.নিয়ম ভঙ্গের ফলাফল
প্রথমবার — সতর্কতা। দ্বিতীয়বার — ৩০ দিনের সাসপেনশন। গুরুতর ক্ষেত্রে (হয়রানি, জালিয়াতি) অবিলম্বে চিরতরে অ্যাকাউন্ট বাতিল।